মূল কন্টেন্টে যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

রাজস্থলীতে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় আহত ৩

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ২ বার
রাঙামাটির রাজস্থলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়ি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার যতন তঞ্চঙ্গ্যা ও মরহুম ইসলাম মাঝির পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে মৌজা প্রধান (হেডম্যান) ও স্থানীয় ইউপি সদস্যের (মেম্বার) উপস্থিতিতে বিরোধপূর্ণ জমি পরিমাপ করতে যান উভয় পক্ষ। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে আবদুর রহিম নামের এক যুবককে আঘাত করে যতন তঞ্চঙ্গ্যা। ভাইকে বাঁচাতে এগিয়ে এলে রহিমের দুই বোন শানু আকতার ও আয়শা বেগমও হামলার শিকার হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত দুই বোন।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. জিয়াউর রহমান জানান, “আহতদের মধ্যে রহিম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *