মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোর অভয়নগরে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রবিবার, ৯ আগস্ট ২০২৬ পঠিত: ২২ বার

যশোর অফিস 

যশোরের অভয়নগরে ১৭ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাসুয়াড়ী গ্রামের ধলুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কুমিল্লার মিজান (৩২), খুলনার সুমন মোল্লা (৩৫) ও কুমিল্লার পাভেল মিয়া (৩৫)।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১৭ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধার করা মাদক পুলিশের হেফাজতে রয়েছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *