খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখে: নুরুজ্জামান লিটন
উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বেনাপোল ট্রান্সপোর্ট স্ট্যান্ডের সিনিয়র ও জুনিয়র সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে চার দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬। টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি ও ট্রান্সপোর্ট কর্মচারী ইউনিয়নের সদস্যদের সমন্বয়ে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেল ৪টায় বেনাপোল বলফিল্ডে অনুষ্ঠিত হয়। জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ‘বি’ দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন এবং ‘ডি’ দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল ট্রান্সপোর্ট স্ট্যান্ডের ব্যবসায়ী, শ্রমিক-কর্মচারী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে উপস্থিত দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-৮৫/১ আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এ ধরনের আয়োজন আরও বেশি করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে।
তিনি আরও বলেন, ফুটবল ম্যাচসহ অন্যান্য খেলাধুলার আয়োজন প্রতি বছর যাতে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। খেলাধুলার প্রসার ঘটিয়ে একটি সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব এ.কে.এম. আতিকুজ্জামান সনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মসিয়ার রহমান, কোষাধ্যক্ষ মুসা করিম, সদস্য মোস্তাক আহমেদ মাখন, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ট্রান্সপোর্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন মশিউর রহমান, আলমগীর হোসেন, ইকরাজ হোসেন ও রাজু আহমেদ।
খেলাটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট স্ট্যান্ডের সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ। আয়োজকরা জানান, কর্মব্যস্ত জীবনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।
