সামসুল হক খান স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির নবনির্বাচিত সদস্য
মতলব (চাঁদপুর)প্রতিনিধি
রাজধানীর মাতুয়াইলের সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির ২০২৬ ইং এর নির্বাচনে মাধ্যমিক শাখায় অভিভাবক শাখার সদস্য পদে সদস্য চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি মতলবের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, শিক্ষানুরাগী মোঃ সিরাজুল ইসলাম বেপারী।
রোববার (৯ আগস্ট) সকালে তার কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাত করে নবনির্বাচিত সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিককে ফুলের তোরা উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি মতলব উত্তরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ সিরাজুল ইসলাম বেপারী বলেন, রাজধানীর ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডি নির্বাচন-২০২৬ নবনির্বাচিত মাধ্যমিক শাখায় অভিভাবক শাখার সদস্য পদে চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিক বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাই। মানিক একজন অত্যান্ত ভালো লোক। তার সাথে আমার দীর্ঘদিনের উঠা বসা সে একজন মানবিক ও আদর্শ এবং শিক্ষাবান্ধব যোগ্য ব্যক্তি। তিনি একজন সফল ব্যবসায়ী। তার এই সফল দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখতে পারবেন বলে আমার প্রত্যাশা।
নবনির্বাচিত সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিক অভিভাবক সদস্য পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন,শুভেচ্ছা ও ফুলেল ভালোবাসা জানিয়ে তিনি আরও সিরাজুল ইসলাম বলেন, মানিক ভাইয়ের এই বিজয়ে ঐতিহ্যবাহী ও স্বনামধ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের উন্নয়নে নতুন গতি আনবে বলে আমার বিশ^াস।
উক্ত নির্বাচনে গভর্নিং বডির নির্বাচনে মাধ্যমিক শাখায় অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হন চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিক। তিনি মোট ১৭৬৯ ভোট পেয়ে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
