মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

সোমবার, ১০ আগস্ট ২০২৬ পঠিত: ২২ বার

যশোর প্রতিনিধি

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে। আটক নারী শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলার গলদা গ্রামের মরিয়ম (৫৫) চর্মরোগের চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এ সময় শিউলি তাঁর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন। বিষয়টি যশোর কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, এ বিষয়ে আইনানুগ  ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *