মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

 বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

সোমবার, ১০ আগস্ট ২০২৬ পঠিত: ২২ বার

স্টাফ রিপোর্টার

বেনাপোলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে পোর্ট থানার পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।

এর আগে রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোলের দিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে।

ওসি আশরাফ হোসেন জানান, গোপন খবরে জানতে পারি একজন অস্ত্রধারী যুবক যশোর-বেনাপোল মহাসড়কের দিঘীরপাড় এলাকার মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে। এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মফিজুর রহমান নামে এক যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি (আমেরিকান) ৭.৬৫ পিস্তল, দুইটি ম্যাগজিন ও চৌদ্দ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।

ওসি আরও জানান, আটকের বিরুদ্ধে আগের চারটি মামলা রয়েছে। আজ সোমবার দুপুরে তাকে যশোর আদালতে সোর্পদ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *