মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনে শিশুসহ ৬জনের মৃত্যু, আহত ২৫

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৩ বার

ময়মনসিংহ প্রতিনিধি:- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগে।সোমবার ১৪সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালে নতুন ভবনের অষ্টম তলায় লিফটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনরা ৮তলা ভবন থেকে সিড়ি বেয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশু সহ ছয়জনের মৃত্যু হয়।

এতে হাসপাতালে নিরাপত্তা কর্মী আনসারসহ ২৫ জন আহত হয়। মৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন হাজেরা বেগম( ৫০)পূর্বধলা নেত্রকোনা শাহজাহান (৪০)রাঙ্গামাটিয়া ফুলবাড়িয়া ময়মনসিংহ রমজান (৩৮)ফুলবাড়িয়া ময়মনসিংহ জাহানারা( ৫০)ফুলবাড়িয়া ময়মনসিংহ এবং কুলসুমা (৩৫)বালি খা তারাকান্দা ময়মনসিংহ। আগুনের কুণ্ডলী বৃদ্ধি পেলে অনেক উপরে কালো ধোঁয়া দেখা যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট এবং পরে আশপাশ থেকে আরো তিনটি ইউনিট এসে যোগ দেয়। পরে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

লিফটের বৈদ্যুতিক মটার সেল থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার জানান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেরসহকারী পরিচালক প্রশাসন ডাক্তার মাইনুদ্দিন খান জানান প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।চিকিৎসা সেবা কার্যক্রম স্বাভাবিক চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *