মতলব উত্তরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শেকান্দর বেপারী (৭০) নামে ১ বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ড্রাইভারসহ আরও ২ জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১ জন ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা আমিয়াপুর পাকা রাস্তর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
দুর্ঘটনায় নিহত শেকান্দর বেপারী উপজেলার মান্দারতলি গ্রামের / মৌটুপি গ্রামের সায়েদ আরী বেপারী বেপারীর ছেলে। তিনি দুই সন্তানের জনক। তিনি ১৪দিন পর পবিত্র ওমরাহ করতে যাওয়ার কথা ছিলো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বিপনীত দিগ থেকে আসা দুটি অটোরিকশা দ্রুত গতিতে চলার সময় মুখােমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় দুটি অটোরিকশাই সড়কের পাশে উলতে যায়। এসময় শেকান্দর বেপারী (৭০) অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। অঅশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানায়।
দুর্ঘটনায় আহত আরও দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তার মধ্যে একজনকে ঢাকায় রেফার করা হয়। তাদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান (৩) জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। নিহত বৃদ্ধ শেকান্দর বেপারীর পরিবার বর্গের আবেদনের পরিপেক্ষিতে কোনো মামলা করবে না বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
