মূল কন্টেন্টে যান
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

৩৩ কেজির বাঘাইড় যত টাকায় বিক্রি

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ২ বার

টাঙ্গাইলের যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বাঘাইড়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ঘাট বাজারে মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোরিলা বাড়ি এলাকার এক জেলে তার সহযোগীদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি তারা শুক্রবার সকালে ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসে। এতে উন্মুক্ত ডাকের মাধ্যমে গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল হালিম মাছটি জন্য কিনে নেন। বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

মাছ ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে এলে আমি কিনে নিই। পরে এলাকার লোকজন আমার কাছ থেকে ৫০ হাজার টাকায় কিনে ভাগাভাগি করে নেন। এতো বড় মাছ নদীতে সব সময় ধরা যায় না। অনেক দিন পর এত বড় মাছ ধরতে পেরে আমি খুব খুশি।

গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সভাপতি বাবলু হালদার বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি বিক্রির জন্য তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। ৩৩ কেজি ওজনের মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *