মূল কন্টেন্টে যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়ে গিয়েছিলো: প্রতিমন্ত্রী টুকু

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৪ বার

টাঙ্গাইল প্রতিনিধি:- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে কাজ করছে বর্তমান সরকার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, মাদককে না বলতে হবে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৮ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ ধরনের সংবর্ধনা আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও উৎসাহিত করবে এবং তাদের ক্লাসমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টাঙ্গাইলকে চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যুব সমাজের সবচেয়ে বড় শত্রু মাদক। তাই সবাইকে মাদককে ‘না’ বলতে হবে। আগামী দুই বছর শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি বলেন, এই সময়কে সঠিক ভাবে কাজে লাগিয়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ,শুভেচ্ছা স্মারক ও শিক্ষা উপকরণ
তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মোটিভেশনাল বক্তব্য রাখেন ফাহাদ টিউটোরিয়ালের ফাহাদ।
সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রিজুয়ান সিদ্দিকী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *