মূল কন্টেন্টে যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

সারিয়াকান্দিতে হেমায়েতুন্নেছা মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের নবনির্মিত ভবন উদ্বোধন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার

পাভেল মিয়া, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:- বগুড়ার সারিয়াকান্দিতে হেমায়েতুন্নেছা মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় হেমায়েতুন্নেছা মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) এম শওকাত-উল ইসলাম (জিন্নাহ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম, বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জয় কুমার পাল, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ শফিকুল ইসলাম, এভারকেয়ার হসপিটাল গ্রুপ ডিরেক্টর অফ মেডিকেল সার্ভিস ডাঃ আরিফ মাহমুদ,ঢাকা স্কয়ার হসপিটাল সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাঃ জুলফিকার হাসান।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনোয়ারা বেগম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হেমায়েতুন্নেছা মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মনোয়ারা বেগম।আমন্ত্রণে ছিলেন হেমায়েতুন্নেছা মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ নকিবর রহমান। এসময় ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *