মূল কন্টেন্টে যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

ফুলবাড়ীতে ৫ম শ্রেনীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার

জাহাঙ্গীর হোসেন ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের ফুলবাড়ী কালচারাল ক্লাবের উদ্যোগে ২০২৫ সালের ৫ম শ্রেনীর ২৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃত সংবর্ধনা প্রদান ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ফুলবাড়ী বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্বর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকির সভাপতিত্বে ও জাকি-উর-রহমান চঞ্চল এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক নাজিম, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মো. দারুল ইসলাম চৌধুর, উপজেলা যুব দলের আহবায়ক সাঈদ সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মাহাবুব আলম মিলন, যুগ্ম আহবায়ক মোক্তারুল ইসলাম মেমোরী, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল বাসার, সিনিয়র যুগ্ম আহবায়ক মুরতুজা অস্টিন,১নং যু্গ্ম আহবায়ক মানিক মন্ডল, বিএনপির নেতা অধ্যক্ষ মো.আবু শহীদ,মো. মাহাফুজুল ইসলাম, বাদল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *