কলারোয়ায় কাতার চ্যারিটির অর্থায়নে ছানি রোগী বাছাই ক্যাম্পেইনে এমপি ইজ্জত উল্লাহ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:- কলারোয়ায় কাতার চ্যারিটির অর্থায়নে ফ্রি ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলারোয়া সরকারি কলেজে সাতক্ষীরা দৃষ্টি আই হসপিটাল এর আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ফ্রি ছানি রোগী বাছাই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামরুজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
উল্লেখ্য ১৮৮ জন ছানি রোগি শানাক্ত করা হয়েছে আগামী ২০ তারিখে সাতক্ষীরা গ্রামিন চক্ষু হসপিটাল অপারেশন করা হবে।
