ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : 07:23:48 am, Monday, 13 April 2026
  • 23 Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি আলোচনায় ফিরে না এলেও আমার কোনো সমস্যা নেই। রোববার ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফ্লোরিডা সফর শেষে ফিরে এসে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক, এতে আমার কিছু যায় আসে না। তারা না ফিরলেও আমার কোনো সমস্যা নেই। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি করেছে।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। দীর্ঘ সময় ধরে চলা ওই আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য থাকায় সমঝোতা সম্ভব হয়নি।

তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সূত্র : বিবিসি
 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প

Update Time : 07:23:48 am, Monday, 13 April 2026