‘ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম’

  • Reporter Name
  • Update Time : 02:42:42 pm, Tuesday, 21 April 2026
  • 115 Time View

ইসরায়েলের সেনাবাহিনীকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সেনাবাহিনী বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজ। তিনি বলেন, তাদের কর্মকাণ্ড সব সীমারেখা অতিক্রম ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। খবর মিডল ইস্ট মনিটরের। 

ইসরায়েলি সৈন্যরা এক ফিলিস্তিনি শিশুর ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে, এমন একটি ভিডিও দেখার পর আলবানিজ এ প্রতিক্রিয়া জানান।

আলবানিজ তার অফিসিয়াল অ্যাকাউন্টে লিখেন, আমি যা দেখেছি তাতে সম্পূর্ণ নিশ্চিতভাবে বলতে পারি, ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সেনাবাহিনী।

গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর আভিযোগ এনে এক আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে আলবানিজের বিরুদ্ধে ব্যাপকভাবে উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এমনকি সরাসরি প্রাণনাশের হুমকিও পেয়েছেন তিনি। 

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের এ বিশেষ প্রতিনিধি বলেন, তার জীবন হুমকির মুখে রয়েছে এবং তিনি সবসময়ই বিপদের মধ্যে বাস করছেন। 

আলবানিজ আরও বলেন, প্রতিবেদনটি প্রকাশ করার পর থেকে তিনি যে চাপ ও হুমকির মুখোমুখি হচ্ছেন, তাতে তার পরিস্থিতি এখন রোলার কোস্টার রাইডের মতো হয়ে উঠেছে।

উল্লেখ্য, ইসরায়েল ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে আসছে। যার ফলে গাজা উপত্যকার অধিকাংশ হাসপাতাল ধ্বংস, চিকিৎসাকর্মীরা নিহত, আহত ও গ্রেপ্তার হয়েছেন। সেখানে এমন একটি অবরোধ আরোপ করা হয়েছে যা মানবিক পরিস্থিতিকে, বিশেষ করে স্বাস্থ্য খাতকে আরও খারাপ করে তুলেছে।

ইসরায়েলের হামলায় ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী এবং ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও গাজা উপত্যকার ৯০ শতাংশ অবকাঠামো ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

‘ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম’

Update Time : 02:42:42 pm, Tuesday, 21 April 2026