চাঞ্চল্যকর তথ্য দিল নাসা, ধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’

  • Reporter Name
  • Update Time : 08:51:04 am, Thursday, 16 April 2026
  • 21 Time View

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘গড অব ক্যাওস’ নামে পরিচিত একটি গ্রহাণু। এটি আগামী  ৩ বছরের মধ্যে পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। এতে করে মহাকাশ বিজ্ঞানীরা কাছ থেকে এই বিশাল মহাজাগতিক বস্তুটি পর্যবেক্ষণের বিরল সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, অ্যাপোফিস নামের এই গ্রহাণুটি প্রাচীন মিসরীয় ‘গড অব ক্যাওস’ নামে পরিচিত দেবতার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এটি ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করবে।

নাসা জানিয়েছে, গ্রহাণুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার মাইল দূর দিয়ে যাবে। এটি অনেক কক্ষপথে থাকা স্যাটেলাইটের থেকেও কাছাকাছি অবস্থান। তুলনামূলকভাবে সর্বোচ্চ উচ্চতায় থাকা স্যাটেলাইটগুলো প্রায় ২২ হাজার মাইল দূরে অবস্থান করে। যদিও বিজ্ঞানীরা অ্যপোফিসকে ‘সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। তবুও নাসা আশ্বস্ত করেছে যে ২০২৯ সালে অতিক্রমণের সময় পৃথিবীর জন্য কোনো হুমকি থাকবে না।

দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা জানিয়েছেন, অন্তত আগামী ১০০ বছর এই গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। নাসা জানিয়েছে, পৃথিবী, এর বাসিন্দা, মহাকাশচারী কিংবা কক্ষপথে থাকা স্যাটেলাইট কোনো কিছুর জন্যই এর কোনো বিপদ নেই।

বিজ্ঞানীরা এই ঘটনাকে ‘অসাধারণ এবং নজিরবিহীন সুযোগ’ হিসেবে উল্লেখ করেছে। এর মাধ্যমে গ্রহাণুটি এবং পৃথিবীর কাছাকাছি থাকা অন্যান্য গ্রহাণু সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

নাসা জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে পূর্ব গোলার্ধের বাসিন্দারা খালি চোখেই এই গ্রহাণুটি দেখতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

চাঞ্চল্যকর তথ্য দিল নাসা, ধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’

Update Time : 08:51:04 am, Thursday, 16 April 2026