৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে মানুষ

  • Reporter Name
  • Update Time : 03:45:47 am, Saturday, 4 April 2026
  • 53 Time View

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিভিন্ন অঞ্চল। শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানী ইসলামাবাদসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়, যা মুহূর্তেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে।

রাজধানী ইসলামাবাদের পাশাপাশি রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুজাফফরাবাদ ও স্কারদু শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এছাড়া মুরি, ট্যাক্সিলা, ফয়সালাবাদ ও মুলতানেও ভূমিকম্প টের পান স্থানীয়রা।

এদিকে পাঞ্জাব প্রদেশের সারগোধা, চাকওয়াল, চিনিওট, ঝেলাম, মিয়ানওয়ালি, নারোয়াল, ভাক্কার, হাফিজাবাদ, খানেওয়াল, মান্ডি বাহাউদ্দিন ও কামালিয়া এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে মানুষ

Update Time : 03:45:47 am, Saturday, 4 April 2026