রুকন উদ্দিন, নেত্রকোণা:
নেত্রকোণার কেন্দুয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মো. রিফাতুল ইসলামের সভাপতিত্ব উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাঈম হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমীর মো. সাদেকুর রহমান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলারসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও চুরি প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।
Reporter Name 














