যবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 10:11:21 pm, Monday, 20 July 2026
  • 7 Time View
যশোর অফিস
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রত্যেকের জীবনে অন্তত ১০০টি গাছ লাগানো উচিত। তিনি যবিপ্রবিকে একটি আদর্শ ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার পাশাপাশি ঝিনাইদহ ক্যাম্পাসেও ব্যাপক সবুজায়নের পরিকল্পনার কথা জানান।
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বৃক্ষরোপণ কোনো একদিনের কর্মসূচি নয়; এটি সারা বছরব্যাপী চলমান কার্যক্রম। পরিকল্পিতভাবে এ উদ্যোগ অব্যাহত থাকলে সরকারের বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
পরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের পাশে নিম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় অতিথিবৃন্দ ও পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

যবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

Update Time : 10:11:21 pm, Monday, 20 July 2026