নওগাঁয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 05:33:08 pm, Tuesday, 21 July 2026
  • 8 Time View

জেলা প্রতিনিধি নওগাঁ:- নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শমসের চেয়ারম্যান ও বেলাল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রামরায়পুর দিঘীরপাড় উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু । উদ্বোধনী খেলায় সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দল অংশগ্রহণ করে । খেলায় ৪-১ গোলে জয় পায় চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।

শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক, নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্না-আহবায়ক আমিনুল হক বেলাল, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, নওগাঁ পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি খোকন, নওগাঁ জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আজম টুটুল, নওগাঁ জেলা যুবদলের সদস্য শ্যামল,শামীম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদসা প্রমুখ।

আয়োজকরা বলেন, মাদক মুক্ত সুস্থ্য জাতি গঠন এবং তৃণমূল পর্যায়ে খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে মরহুম শমসের চেয়ারম্যান ও বেলাল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৮টি দল অংশগ্রহণ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

নওগাঁয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Update Time : 05:33:08 pm, Tuesday, 21 July 2026