নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের গ্রামীণ চলাচলের রাস্তা (সরকারি হালট) দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (২০ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার নেতৃত্ব ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এবং অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ার, নাজিরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ২৮ জুন রায়পুর গ্রামবাসীর পক্ষে শরীফ হাসান ভূঁইয়া রায়পুর মৌজার ১নং খতিয়ানের ৬৬৯ নং দাগের সরকারি হালট নির্ধারণের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী জানান, সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করার সুযোগ নেই। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে চলাচলের রাস্তায় বসতবাড়ির কিছু অংশ উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করে সর্বসাধারণের জন্য চলাচলের উপযোগী করা হয়েছে।
Reporter Name 














