সানাতলায় সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন,চরম দুর্ভোগে পথচারীরা

  • Reporter Name
  • Update Time : 06:55:21 pm, Wednesday, 22 July 2026
  • 3 Time View

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার সোনাতলায় জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়িতে একটি জনগুরুত্বপূর্ণ সড়ক বৃষ্টির পানিতে ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে করে আশপাশের ২৭ গ্রামের পথচারীদের ভোগান্তি চরমে উঠেছে। উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে গোসাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রাস্তাটি গোসাইবাড়ি ঈদগাহ মাঠ পর্যন্ত পৌছেছে।

ওই সড়কের দুই পাশে অসংখ্য বাড়িঘর রয়েছে। বাড়িগুলো রাস্তার চেয়ে উঁচুতে অবস্থান করায় সামান্য বৃষ্টি এলেই বাড়ির পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে করে রাস্তা ধসে যায়। সম্প্রতি গত কয়েকদিনের অভিরাম বর্ষণে ওই সড়কটির একটি স্থানে ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়াও ওই সড়কের পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিদ্যালয়ে আসতে অনিহা দেখাচ্ছে এ বিষয়ে স্থানীয় মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, বয়ড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছামছুল আলম, ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম হান্নু, বিশিষ্ট ব্যবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমান সাগর বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক।

এই সড়ক দিয়ে আশপাশের ২৭টি গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক পথচারী যাতায়াত করেন। সড়কটি ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে করে পথচারীদেরকে প্রায় দেড় কিলোমিটার পথ ঘুরে ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে করে সময় ও অর্থ দ্বিগুণ লাগছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সড়কটি কার্পেটিং কাজ করা হবে।

ইতিমধ্যেই হেয়ারিং করা হয়েছে। বর্ষা মৌসুম শেষে সড়কটি কার্পেটিং কাজ শুরু হবে। সড়কটি কার্পেটিং করতে সরকারের ব্যয় হবে প্রায় ৮০ লক্ষ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

সানাতলায় সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন,চরম দুর্ভোগে পথচারীরা

Update Time : 06:55:21 pm, Wednesday, 22 July 2026