সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার সোনাতলায় গত মঙ্গলবার দিবাগত রাতে একই রাতে একই ব্যাক্তি তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
ডিজি সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের পূর্বকরমজা গ্রামের মৃত খবিবর রহমানের ছেলে আমিনুল ইসলামের বরেন্দ্র সেচ পাম্প থেকে সংঘবদ্ধ চোরের দল তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরি করে নিয়ে যায়। এতে করে তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ব্যাপারে সোনাতলা থানায় জিডি করা হয়েছে। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য, চলতি বছর বগুড়ার সোনাতলায় গত সাত মাসে ৭২টি ট্রান্সফরমা চুরির ঘটনা ঘটেছে বলে পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে।
Reporter Name 














