বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক মালয়েশিয়ায়

  • Reporter Name
  • Update Time : 07:38:11 pm, Wednesday, 22 July 2026
  • 6 Time View

আন্তর্জাতিক ডেস্ক:- মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত এক যৌথ অভিবাসনবিরোধী অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৩২ বাংলাদেশিসহ ১০৮ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (২০ জুলাই) রাত আটটার দিকে জোহরের তামান শ্রী বাহাগিয়া এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের পাসপোর্ট, ভিসা ও কর্মসংস্থান সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। নথিপত্রে অনিয়ম পাওয়ায় ১৮ থেকে ৪৯ বছর বয়সি ১০৮ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটক ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা অনুযায়ী তাদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ২২ জন মিয়ানমারের, ১৬ জন পাকিস্তানের, ১৫ জন নেপালের, ১২ জন ইন্দোনেশিয়ার ও ৪ জন ভারতের পুরুষ নাগরিক রয়েছেন। এছাড়া মিয়ানমারের ৩ জন, ইন্দোনেশিয়ার ২ জন এবং নেপালের ২ জন নারীকেও আটক করা হয়েছে।

জোহর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক মালয়েশিয়ায়

Update Time : 07:38:11 pm, Wednesday, 22 July 2026