বিভিন্ন দাবিতে যশোরে সিপিবির বিক্ষোভ সমাবেশ

  • Reporter Name
  • Update Time : 10:07:37 pm, Wednesday, 22 July 2026
  • 7 Time View
যশোর অফিস 
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল, দেশের বন্দর ইজারা বন্ধ, সীমান্ত হত্যা ও ‘পুশ-ইন’ বন্ধ, রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা বেসরকারিকরণের উদ্যোগ প্রত্যাহার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বুধবার (২২ জুলাই) বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে সিপিবি যশোর জেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির নেতা গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন মফিজুর রহমান নান্নু।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খান, জেলা কৃষক সমিতির সভাপতি ও সিপিবি নেতা আব্দুর রহিম, অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, সিপিবি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান, মন্টু ফকিরসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত জনগণের স্বার্থবিরোধী। তারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ, অসম বাণিজ্য চুক্তি, বাজেটে সাধারণ মানুষের ওপর করের চাপ বৃদ্ধি এবং রাষ্ট্র পরিচালনায় বিদেশি প্রভাব দেশের স্বার্থের পরিপন্থী।
এছাড়া সীমান্ত হত্যা, ‘পুশ-ইন’, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন বক্তারা। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের অর্থনৈতিক অধিকার রক্ষায় গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

বিভিন্ন দাবিতে যশোরে সিপিবির বিক্ষোভ সমাবেশ

Update Time : 10:07:37 pm, Wednesday, 22 July 2026