প্রাণনাশের হুমকিতে উদ্বেগে পরিবার, নিরাপত্তা চেয়ে ডবলমুরিং থানায় সাংবাদিককে ডায়েরি

  • Reporter Name
  • Update Time : 08:07:18 pm, Thursday, 23 July 2026
  • 6 Time View

চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামে এক সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ আসিফ।

জিডির আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, মো. বেলাল নামের এক ব্যক্তি ২৩ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে মোবাইল ফোনে তাকে কল দিয়ে বিভিন্ন বিষয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং যে কোনো সময় বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন।

আবেদনপত্রে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি অতীতেও বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করেছেন। সাম্প্রতিক হুমকির ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।

এ অবস্থায় ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জের কাছে সাধারণ ডায়েরি গ্রহণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।

থানা সূত্রে জানা যায়, অভিযোগটি গ্রহণ করে জিডি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ আসিফ বলেন, “আমি একজন সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করছি। হুমকির ঘটনায় আমি উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

প্রাণনাশের হুমকিতে উদ্বেগে পরিবার, নিরাপত্তা চেয়ে ডবলমুরিং থানায় সাংবাদিককে ডায়েরি

Update Time : 08:07:18 pm, Thursday, 23 July 2026