নওগাঁয় মা ও সৎ বাবা নদীতে ফেলে দেওয়ার অভিযোগের পর উদ্ধার শিশু মরদেহ

  • Reporter Name
  • Update Time : 08:23:42 pm, Thursday, 23 July 2026
  • 7 Time View

নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর ধামইরহাট উপজেলায় সৎ বাবা ও মায়ে নদীতে ফেলে দেওয়ার অভিযোগের একদিন পর শিশু তৃষা রানির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা শিশু তৃষা রানিকে তার মা ও সৎ বাবা নদীতে ফেলে দিয়েছেন, এমন অভিযোগ ওঠে ।

অভিযোগের পর থেকেই স্থানীয় প্রশাসন ও স্বজনরা শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালায় । এক দিন পর ঘটনাস্থলের নিকটবর্তী নদী থেকে তৃষা রানির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

এ ঘটনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান বলেন, শিশুটির মা ও সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ উঠেছে । তবে ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে । তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

নওগাঁয় মা ও সৎ বাবা নদীতে ফেলে দেওয়ার অভিযোগের পর উদ্ধার শিশু মরদেহ

Update Time : 08:23:42 pm, Thursday, 23 July 2026