টাঙ্গাইলে শিশু পার্ক করে দেয়ার প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী টুকু

  • Reporter Name
  • Update Time : 11:54:31 pm, Friday, 24 July 2026
  • 7 Time View

টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. খন্দকার আনিছুল হক এর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এইখানে আজকে যারা বৃত্তি পেয়েছে আমি তাদের অভিনন্দন জানাই। এর পাশাপাশি অভিভাবকদেরও ধন্যবাদ জানাই। এই দেশ আমাদের, এই দেশকে গড়ার দায়িত্ব আমাদের সবার। ভবিষ্যত প্রজন্মকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে মাদকের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। আগামী এক বছর পর যাতে গরমের মধ্যে প্রোগ্রাম করতে না হয় সেজন্য মাওলানা ভাসানী হল মিলনায়তন দ্রুতই চালু করার ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। শিশুরা যাতে ভালো ভাবে খেলাধুলা করতে পারে সেজন্য তাদের জন্য একটি শিশুপার্ক করে দিব ইনশাল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, ইন্সট্রাক্টর মোঃ ইসলাম মিয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক বাবু ভবেশ মুকুট পাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

টাঙ্গাইলে শিশু পার্ক করে দেয়ার প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী টুকু

Update Time : 11:54:31 pm, Friday, 24 July 2026