রুকন উদ্দিন (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সানজিদা চৌধুরী আগামীকাল রোববার (২৬ জুলাই) যোগদান করবেন বলে জানা গেছে। গত ২২ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় সংস্থাপন শাখার এক পরিপত্রের মাধ্যমে তিনি কেন্দুয়ায় যোগদান করবেন।
এর আগে তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতাকে কাজে লাগিয়ে মাঠপর্যায়ের কার্যক্রমে অভিজ্ঞতার জন্য তিনি বেশ পরিচিত।
কর্মজীবনের শুরুতে সানজিদা চৌধুরী সহকারী কমিশনার হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ময়মনসিংহের সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নেত্রকোণার বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
স্থানীয়রা জানান, কেন্দুয়া একটি বৃহৎ উপজেলা এবং অধিক জনসংখ্যার দিক দিয়েও বেশি। তিনি যেহেতু অন্য উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন তাহলে অবশ্যই তিনি অভিজ্ঞ। আমরা আশা করব তাঁর উপর অর্পিত সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবার মান বজায় রাখবেন।
Reporter Name 













