নড়াইলে দুই ক্লিনিককে লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : 10:33:56 am, Sunday, 26 July 2026
  • 2 Time View
নড়াইল প্রতিনিধি 
নড়াইলের কালিয়া উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ক্লিনিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এদিন অভিযানে দেখা যায়, ক্লিনিক দুটিতে রোগী ভর্তি থাকলেও সেখানে কোনো চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন না। এছাড়া একটি ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল। অভিযানের সময় অপারেশনে অ্যানেসথেসিয়া প্রদানকারী চিকিৎসকের কোনো তথ্য বা রেকর্ডও কর্তৃপক্ষ দেখাতে পারেনি। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী খাদিজা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টার-কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
কালিয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

নড়াইলে দুই ক্লিনিককে লাখ টাকা জরিমানা

Update Time : 10:33:56 am, Sunday, 26 July 2026