ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বট গাছটি, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

  • Reporter Name
  • Update Time : 04:13:07 pm, Sunday, 26 July 2026
  • 3 Time View
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ব্যস্ততম পশ্চিম চৌরাস্তার (রেলঘুন্টি) এলাকায় একটি বিশাল বটগাছ (যার নামকরণেই এলাকাটি বটতলী এলাকা নামে পরিচিত) মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ডালপালা রাস্তার দিকে হেলে পড়ায় এবং বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে থাকায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
আজ সরজমিনে গিয়ে দেখা যায়, ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিনিয়ত অসংখ্য পথচারী, মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা এবং গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক সহ ভারী যানবাহন চলাচল করে। বটগাছটির একটি বিশাল অংশ বিপজ্জনকভাবে রাস্তার ওপর ঝুঁকি নিয়ে বিস্তৃত রয়েছে। এছাড়া গাছটির ডালপালার ভেতর দিয়ে চলে গেছে বিদ্যুতের প্রধান লাইন ও খুঁটি, যা একটু ঝড়-বৃষ্টি বা বাতাসের ধাক্কায় ছিঁড়ে গিয়ে মারাত্মক অগ্নিকাণ্ড বা প্রাণহানির কারণ হতে পারে।
স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিন এই স্থান দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। গাছটির ডালপালা ঝুলন্ত অবস্থায় থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে যেকোনো সময় ডাল ভেঙে পড়ে বা বিদ্যুতের তার ছিঁড়ে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ঝুঁকিপূর্ণ ডালপালাগুলো ছেঁটে ফেলার বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, যাতে সম্ভাব্য দুর্ঘটনা থেকে সাধারণ মানুষকে রক্ষা করা সম্ভব হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বট গাছটি, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

Update Time : 04:13:07 pm, Sunday, 26 July 2026