ক্ষেতলালে ৮১ বোতল যৌন উত্তেজক নেশাজাতীয় সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : 03:16:47 pm, Sunday, 26 July 2026
  • 2 Time View

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮১ বোতল যৌন উত্তেজক নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় আব্দুর রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ (৫৫) উপজেলার বাঘাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। গত শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়তারা ইউনিয়নের গণমঙ্গল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গণমঙ্গল বাজারে অবস্থিত আব্দুর রশিদের মুদি দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮১ বোতল যৌন উত্তেজক নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত সিরাপ জব্দ করে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ক্ষেতলাল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলা দায়েরের পর রোববার (২৬ জুলাই) তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

ক্ষেতলালে ৮১ বোতল যৌন উত্তেজক নেশাজাতীয় সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

Update Time : 03:16:47 pm, Sunday, 26 July 2026