৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে তরুণী

  • Reporter Name
  • Update Time : 11:15:12 am, Monday, 27 July 2026
  • 3 Time View

বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে চার সন্তানের জনক ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে আমরণ অনশনে বসেছেন ২২ বছর বয়সী এক তরুণী। অভিযোগ, ওই ব্যক্তির প্রতারণার কারণে স্বামী ও সন্তানদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি।

ঘটনাটি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের ধর্মপুর গ্রামে। অভিযুক্ত আব্দুর রাজ্জাক ওরফে রেজু (৬৫) ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ভুক্তভোগী সুমাইয়া আক্তার (২২) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (চাপড়া) গ্রামের ছামছুল হকের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার মাওনা এলাকার একটি কাঁচামালের আড়তে কাজের সূত্রে রাজ্জাকের সঙ্গে সুমাইয়ার পরিচয় হয়। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই বিয়ের কথা বলে সুমাইয়াকে মাওনা থেকে দোয়ারাবাজারে নিয়ে আসেন রাজ্জাক। পরে সুনামগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে বিয়ের প্রস্তুতির কথা বলে দুদিন অবস্থান করেন। এরপর নানা অজুহাতে তাকে আবার ঢাকায় পাঠিয়ে দেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে সুমাইয়ার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে আর গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে তিনি বিষয়টি রাজ্জাককে জানালে আবার দোয়ারাবাজারে আসতে বলেন বলে দাবি করেন সুমাইয়া।

তার কথায় বিশ্বাস করে গত শনিবার (২৫ জুলাই) নিজের দুই শিশু সন্তান আব্দুল্লাহ আল মামুন (৭) ও আশা মনি (৫)কে রেখে দোয়ারাবাজারে আসেন তিনি। তবে এলাকায় পৌঁছানোর পর রাজ্জাক মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেন সুমাইয়া।

নিরুপায় হয়ে অভিযুক্তের বাড়িতে অবস্থান নেন তিনি এবং ন্যায়বিচারের দাবিতে আমরণ অনশন শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি রাজ্জাকের বাড়িতেই অবস্থান করছিলেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের বক্তব্য জানা সম্ভব হয়নি। তিনি আত্মগোপনে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে তরুণী

Update Time : 11:15:12 am, Monday, 27 July 2026