দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : 12:36:19 pm, Monday, 27 July 2026
  • 2 Time View
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দ্বিতীয় স্ত্রীর ছেড়ে চলে যাওয়া মেনে নিতে না পেরে অভিমান করে গ্যাস টেবলেট খেয়ে আত্মহত্যা করেছেন তুলা রাম (৩৯) নামে এক ইউপি সদস্য।
২৬ জুলাই (রবিবার) দিবাগত রাত দেড়টার সময়  উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তুলা রাম উক্ত ইউনিয়নের ১ নং নম্বর ওয়ার্ডের বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের জুই নামে এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন তুলা। পরে দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে। সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় গভীর হতাশায় ভোগেন তিনি। পরবর্তীতে আজ রাতে ফেসবুক লাইভে এসে তার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে গ্যাস টেবলেট খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি বলে ধারণা করছেন এলাকাবাসী।
খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ছেড়ে চলে যাওয়ার কষ্টে বা অভিমানে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইউপি সদস্যের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা

Update Time : 12:36:19 pm, Monday, 27 July 2026