রাণীশংকৈলে ৫৮ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি আটক 

  • Reporter Name
  • Update Time : 04:20:00 pm, Monday, 27 July 2026
  • 3 Time View
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫৮ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ দুলালী বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।
আটক দুলালী বেগম ওই এলাকার আবু তাহেরের স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল দুলালীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁর শয়নকক্ষ তল্লাশি করে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে দুলালী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

রাণীশংকৈলে ৫৮ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি আটক 

Update Time : 04:20:00 pm, Monday, 27 July 2026