কলারোয়া প্রতিনিধি:- সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাইটা সরদারপাড়া গ্রামের মরিয়ম খাতুন (স্বামী: হযরত আলী) দীর্ঘদিন ধরে চরম মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন। বর্তমানে তিনি তার ভাইপো শাহিনের বাড়ির পেছনে অস্থায়ীভাবে তৈরি একটি ছোট ছাউনিঘরে বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম খাতুনের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। তিনি স্বাভাবিকভাবে কথাও বলতে পারেন না। প্রয়োজনীয় চিকিৎসা, পুষ্টিকর খাবার ও নিরাপদ বাসস্থানের অভাবে তার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে।
এলাকাবাসীর দাবি, বয়স ও অসুস্থতার কারণে মরিয়ম খাতুন নিজের দৈনন্দিন কাজও ঠিকমতো করতে পারেন না। মানবেতর পরিবেশে দিন কাটানো এই অসহায় নারীকে দ্রুত সরকারি-বেসরকারি সহায়তার আওতায় এনে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি মরিয়ম খাতুনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সময়মতো সহযোগিতা পেলে অসহায় এই নারীর জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসতে পারে।
Reporter Name 














