মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

গভীর রাতে চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ এক যুবক আটক: সহযোগী পলাতক

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ পঠিত: ১৪ বার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়ার গ্রামে গভীর রাতে একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের ঘটনায় আব্দুল মুমিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার সঙ্গে থাকা আরিফুল ইসলাম নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত গভীর রাতে রোয়ার গ্রামের মফিজ উদ্দিন বেলালের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক আব্দুল মুমিন ও পলাতক আরিফুল ইসলাম একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মুমিন ও আরিফুল হিজাব পরা অবস্থায় বেলালের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা বাড়ির লোকজনের নজরে পড়েন। পরে বাড়ির মালিক ও তার স্ত্রী সাজেদা বেগম বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। গ্রামবাসী এগিয়ে এলে দুজনই দ্রুত বাড়ি থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে আব্দুল মুমিনকে আটক করেন। তবে আরিফুল ইসলাম সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। আটক মুমিনকে তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র পাওয়া যায় বলে জানায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল মুমিনকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

এ বিবিষয়ে স্থানীয় বাসিন্দা আশরাফ আলী জানান, গভীর রাতে বেলালের বাড়িতে তাদের প্রবেশের খবর পেয়ে লোকজন সেখানে ছুটে গিয়ে একজনকে আটক করেন। তবে তার সাথের অপরজন পালিয়ে যান।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, গ্রামবাসীদের হাতে আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। বাদী পক্ষ থানায় এলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *