মূল কন্টেন্টে যান
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

মানবাধিকার রক্ষায় নেটওয়ার্ক শক্তিশালীকরণে ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মানবাধিকার রক্ষায় জেলা মানবাধিকার কর্মীদের নিয়ে ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মানবাধিকার রক্ষাকারীদের (Human Rights Defender-HRDS) মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও নেটওয়ার্কিং আরও শক্তিশালী করার লক্ষ্যে জেলা পর্যায়ে এ সভার আয়োজন করা হয়।

Defending Human Rights Through Network Strengthening (DHRNS) প্রকল্পের আওতায় স্বাবলম্বী’র DHRNS প্রকল্প, নেত্রকোনা এ সভার আয়োজন করে, এতে সহযোগিতা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MSF)।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সোফিয়া হাসিন, সাস এর কর্মকর্তা কোহিনূর বেগম, ডিএইচআরএমও মো. সাইদুর রহমান, সহকারী প্রকল্প সমন্বয়কারী মো. মাসুম ইবনে জয়নাল ও সাংবাদিক রুকন উদ্দিনসহ প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মানবাধিকারের আহবায়ক শিতাংশু বিকাশ আচার্য্য এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রাখাল বিশ্বাস।
এসময় জেলার বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠায় মাঠপর্যায়ে কাজ করা মানবাধিকার কর্মীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিহ্নিতকরণ, প্রতিরোধ ও প্রতিকারে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। মানবাধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি জেলা পর্যায়ে মানবাধিকার কর্মীদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োকরা জানান, মানবাধিকার রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলোর মধ্যে নিয়মিত মতবিনিময় ও সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাই এ ধরনের সভার মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *