মূল কন্টেন্টে যান
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে শিশু শ্রেণির শিক্ষার্থী সাড়ে পাঁচ বছরের সিরাজুল মুনিরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে আইসিইউতে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মারা যায় শিশুটি।

মৃত মুনিয়া সীতাকুণ্ড উপজেলার আমিরাবাদ গ্রামের মো. নুরুন্নবীর ছোট মেয়ে। নুরুন্নবী ইন্টারনেট সংযোগ লাইনের কর্মী।

নুরুন্নবী বলেন, মুনিরার প্রেশার একদম কমে গিয়েছিল। চিকিৎসকের পরামর্শে সীতাকুণ্ডের একটি বেসরকারি হাসপাতালে তাকে স্যালাইন দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। এরপর আইসিইউতে চিকিৎসাধীন ছিল মুনিরা। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে আজ সকাল ৯টার দিকে মারা যায় সে।

তিনি কান্না করতে করতে বলেন আমার দুটি মেয়ে ছিল, আমার দুটি মেয়েই আমার ছেলে ,আমার খুব আদরের সন্তান ছিল, এখন আমার সবকিছু শেষ, আমি কোনো কিছুই মেনে নিতে পারছি না, কীভাবে এটা হল কেমনে হল কোনো কিছুই মাথায় কাজ করছে না।

মুনিরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। প্রিয় শিশুটিকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শিশুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *