মূল কন্টেন্টে যান
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

তালায় গ্রামীণ সড়ক প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার

মুকুল হোসেন,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:- সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)” কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে “গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এবং বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *