মূল কন্টেন্টে যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

বঙ্গবীর কাদের সিদ্দিকীর এনজিওগ্রাম সফল ভাবে সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার

টাঙ্গাইল প্রতিনিধি:- বঙ্গবীর কাদের সিদ্দিকীর সফল ভাবে এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার সফল এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, হৃদরোগজনিত সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রসুল আমিন শিপনের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। বর্তমানে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার এক বার্তায় জানিয়েছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর এনজিওগ্রাম সফল ভাবে সম্পন্ন হয়েছে। বঙ্গবীরের পরিবার ও দলের পক্ষ থেকে এই মহান নেতার দ্রুত আরোগ্য ও
দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর নিকট বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *