সারিয়াকান্দিতে শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য
পাভেল মিয়া, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:- সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবারও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০২৬ উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে ৫টি প্রতিযোগীতায় বিজয়ী হয়ে সাফল্য অর্জন করেন তারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সপ্তাহ-২৬ এর বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম উপস্থিত থেকে তাদের হাতে সনদ ও পুরস্কার (ক্রেস্ট) তুলে দেন।
অনুষ্ঠানে শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণীর শিক্ষার্থী দেব সূত্রধর, রোল-১, খ-গ্রুপে নির্ধারিত বক্তব্য প্রতিযোগিতা ও দেয়াল পত্রিকা বিজয়ী হয়েছেন। নবম শ্রেণীর দুর্জয় সাহা, খ-গ্রুপে লোক সঙ্গীত ও দেশাত্মবোধক গানে এবং দশম শ্রেণীর জিদান মাহমুদ, রোল-২, ইংরেজি বক্তব্যে বিজয়ী হয়েছেন।
পুরস্কার বিজয়ী শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী দেব সূত্রধর বলেন, আমার খুব ভালো লাগছে। নির্ধারিত বক্তব্য ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম হয়েছি।
নবম শ্রেণীর শিক্ষার্থী দুর্জয় সাহা বলেন, উপজেলা পর্যায়ে খ-গ্রুপে লোক সঙ্গীত ও দেশাত্মবোধক গানে অংশগ্রহণ করে আমি বিজয়ী হয়েছি। আমাকে ভালো লাগছে৷ আমি খুবই আনন্দিত।
দশম শ্রেণীর শিক্ষার্থী জিদান মাহমুদ বলেন, আমার খুব ভালো লাগছে। কারণ আমি এবার প্রথমবারের মতো ইংরেজি বক্তব্য প্রতিযোগিতায় জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম হয়েছি।
এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের চেষ্টার সঙ্গে শিক্ষকদের সহযোগিতার কথা তুলে ধরেন শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সূত্রধর। তিনি বলেন, এ সাফল্য শিক্ষার্থীদের আগামী দিনে আরও বড় অর্জনের জন্য অনুপ্রেরণা জোগাবে।
