সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 08:50:51 am, Friday, 17 April 2026
  • 23 Time View

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং কন্টেন্টভিত্তিক প্রতিষ্ঠান লেখালিখির যৌথ আয়োজনে ‘লেন্সের ওপারে : এআইনির্ভর গল্প বলার নতুন ভাষা’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে আয়োজিত এ কর্মশালায় আগ্রহী অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার এবং পরিচালক ফারহানা রহমান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন হাসিব হাসান চৌধুরী এবং ‘লেখালিখি’-এর উদ্যোক্তা সৈয়দা ফারজানা জামান রুম্পা। তারা অংশগ্রহণকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর গল্প বলার বিভিন্ন দিক ও প্রয়োগ নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

হাসিব হাসান চৌধুরী আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন সৃজনশীল নেতৃত্বদানকারী ব্যক্তি। তিনি ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত বিশ্বখ্যাত ক্যানস লায়নস আন্তর্জাতিক বিজ্ঞাপন উৎসব এবং রাশিয়ার রেড অ্যাপল আন্তর্জাতিক বিজ্ঞাপন উৎসব-এ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কমওয়ার্ডস ঢাকায় প্রধান বিচারক হিসেবে যুক্ত ছিলেন এবং এশিয়া বিজ্ঞাপন উৎসব ২০০৯-এ ‘ফেবুলাস ফোর’-এর একজন হিসেবে নির্বাচিত হন। তিনি কৌশলগত সৃজনশীলতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর উদ্ভাবনকে একত্রিত করার প্রশিক্ষণ দিয়ে আসছেন।

কর্মশালার বিশেষ আকর্ষণ ছিল ধাপে ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কনটেন্ট তৈরির একটি সরাসরি প্রদর্শনী, যেখানে ধারণা থেকে শুরু করে দৃশ্য, শট এবং সঙ্গীত নির্মাণ পর্যন্ত পুরো প্রক্রিয়া উপস্থাপন করা হয়। হাসিব হাসান চৌধুরী অংশগ্রহণকারীদের হাতে-কলমে শট নির্মাণ থেকে সঙ্গীত তৈরির পদ্ধতি প্রদর্শন করেন। অন্যদিকে সৈয়দা ফারজানা জামান রুম্পা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, নৈতিকতা, দায়বদ্ধতা এবং সৃজনশীলতার ভারসাম্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন পরিচালনা করেন।

কর্মশালার সভাপতি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক তার বক্তব্যে বলেন, ‘সিনেমার ভবিষ্যৎ খুব দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর হয়ে উঠতে পারে, তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।’

প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার বলেন, ‘সরকারের বিভিন্ন কাজেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। কনটেন্ট তৈরি থেকে তথ্য যাচাই— সব ক্ষেত্রেই দক্ষ জনবল তৈরির প্রয়োজন রয়েছে।’

পরিচালক ফারহানা রহমান তার শুভেচ্ছা বক্তব্যে প্রশিক্ষণার্থীদের সামনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রম ও ভূমিকা তুলে ধরেন। লেখালিখির কর্ণধার সৈয়দা ফারজানা জামান রুম্পা ভবিষ্যতেও চলচ্চিত্র ও এর বিভিন্ন দিক নিয়ে আরও কর্মশালা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। দিনব্যাপী এই কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Update Time : 08:50:51 am, Friday, 17 April 2026