গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: অতিরিক্ত প্রেস সচিব

  • Reporter Name
  • Update Time : 10:03:54 pm, Sunday, 19 July 2026
  • 7 Time View

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। একই সঙ্গে তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

রোববার (১৯ জুলাই) বিএনপি সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সংবাদ প্রকাশে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপ করা হয়নি। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং তা সবাই দেখতে পাচ্ছেন। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাও অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের সংবাদ পরিবেশনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম অতিরঞ্জিত ও উসকানিমূলক কনটেন্ট প্রচার করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে আইনগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ, ভুয়া ফটোকার্ড এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা অব্যাহত রয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের আস্থা রয়েছে উল্লেখ করে আতিকুর রহমান বলেন, “সেই স্বাধীনতার অপব্যবহার করে গুজব, অপপ্রচার কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি বলেন, সব গণমাধ্যম তথ্য যাচাই করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে—এটাই সরকারের প্রত্যাশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: অতিরিক্ত প্রেস সচিব

Update Time : 10:03:54 pm, Sunday, 19 July 2026