সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ট্রাম্পের পাশে বসে ফাইনাল দেখবেন স্পেনের প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : 10:47:32 am, Sunday, 19 July 2026
  • 8 Time View

বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াই দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত থাকবেন।

স্পেন সরকারের একজন প্রতিনিধির বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ফাইনাল দেখতে সানচেজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এর আগে স্পেনের রাজপরিবারও জানিয়েছে, তারা ভিআইপি বক্স থেকে ম্যাচটি উপভোগ করবেন।

তবে একই গ্যালারিতে ট্রাম্প ও সানচেজের উপস্থিতি রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে মাদ্রিদ ও ওয়াশিংটনের সম্পর্ক বিভিন্ন ইস্যুতে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং ইরান-সংক্রান্ত সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন সানচেজ।

এ ছাড়া স্পেন সরকার ন্যাটোর নির্ধারিত জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রস্তাবেও আপত্তি জানিয়েছে। এ নিয়ে সাম্প্রতিক ন্যাটো সম্মেলনে ট্রাম্প স্পেনের বিরুদ্ধে কঠোর মন্তব্যও করেছিলেন।

তবে স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফর শুধুই বিশ্বকাপ ফাইনালকে ঘিরে। যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সঙ্গে সানচেজের দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।

ফাইনাল শেষে সানচেজ দ্রুত স্পেনে ফিরবেন, কারণ পরদিনই তার আলজেরিয়া সফরের নির্ধারিত কর্মসূচি রয়েছে।

অন্যদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্যক্তিগত কারণে বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকছেন না। মিলেই ও সানচেজের মধ্যকার রাজনৈতিক সম্পর্কও দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ট্রাম্পের পাশে বসে ফাইনাল দেখবেন স্পেনের প্রধানমন্ত্রী

Update Time : 10:47:32 am, Sunday, 19 July 2026