সাঘাটায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের সাথে উপজেলা বিএনপির মত বিনিময়
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার সাঘাটা উপজেলা দায়িত্ব প্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের সাথে উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা জেলার দায়িত্ব প্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মইনুল হাসান সাদিক, ও সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, প্রমূখ।
