সাঘাটার পদুমশহর ইউনিয়নে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর ইসলাম কর্তৃক ইউনিয়ন বিএনপির সভা ভন্ডুল ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নয়াবন্দর রেলগেটে আয়োজিত সংবাদ সম্মেলনে পদুমশহর ইউনিয়ন বিএনপির সদস্য তানজিল আল জামান জিসাদ লিখিত বক্তব্যে বলেন, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে গত ১০ সেপ্টেম্বর নয়া বন্দর উচ্চ বিদ্যালয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য সভা চলাকালে শাহিনুর ইসলাম হঠাৎ করে চেয়ার টেবিল ভাঙচুর
শুরু করে।
এতে করে সভাটি ভন্ডুল হয়ে যায়। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সভাস্থল ত্যাগ করার পর শাহিনুর ইসলাম উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মঈন প্রধান লাবু ও আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালায়। আমি উক্ত মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য শাহিনুর ইসলামের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট জোরালো দাবি জানাচ্ছি।
