অসুস্থ নেতাকে দেখতে হাসপাতালে ঝিকরগাছা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন
স্টাফ রিপোর্টার
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা বারবাকপুর গ্রামের মাহবুব রহমান অসুস্থ হয়ে চিকিৎসা নিতে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে বিএনপির এ নেতাকে দেখতে হাসপাতালে যান ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন।
এ সময় তিনি (ইমরান হাসান সামাদ নিপুন) অসুস্থ বিএনপি নেতার শারীরিক খোঁজ খবর নেন ও কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন।
পরে তিনি বলেন- উপজেলার গদখালী ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা বারবাকপুর গ্রামের মাহবুব রহমান একজন পরীক্ষিত নেতা। তার অসুস্থতার খবর আমাদের মর্মাহত করেছে। আমরা আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
