মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মতলব উত্তরে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৯ পিস ইয়াবাসহ চার মাদককারবারি গ্রেপ্তার

বুধবার, ২৯ জুলাই ২০২৬ পঠিত: ১৬ বার
 মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী, এসআই সাদেকুর রহমান, এসআই সুমন চন্দ্র দাস ও এসআই মিজানুর রহমান। তাদের সঙ্গে অভিযানে অংশ নেন এএসআই মোঃ রবিউল হোসেন, এএসআই মোঃ আলমগীর হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বড় ষাটনল (প্রধানিয়া বাড়ি) এলাকার নান্নু মিয়ার ছেলে মোঃ নাঈম (২৮)। তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আদুরভিটি (ফকির বাড়ি) এলাকার হাসেম সরদারের ছেলে মোঃ. রিপন সরদার (৪৫)-এর কাছ থেকে ৪ পিস ইয়াবা, আদুরভিটি (মিজি বাড়ি) এলাকার মো. মুছা কলিমুল্লাহর ছেলে মোঃ ইব্রাহিম খলিল (৪২)-এর কাছ থেকে ৬ পিস ইয়াবা এবং আদুরভিটি এলাকার মোঃ মনির হোসেন ঢালীর ছেলে মোঃ দুলাল হোসেন (৩২)-এর কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মতলব উত্তর উপজেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক নির্মূলে জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *