মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

সাপে কাটা গৃহবধূকে ওঝার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক, অতঃপর…

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ পঠিত: ১৬ বার

নাটোরের লালপুর উপজেলায় সাপের কামড়ে লতা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যার সময় উপজেলার লালপুর ইউনিয়নের জোতদৈবকী-বুধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোতদৈবকী-বুধপাড়া গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সাইদুর রহমানের স্ত্রী লতা খাতুন বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ বাড়ির খড়ের ঘরে কাজ করার সময় ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে অজ্ঞাতনামা একটি সাপ কামড় দেয়। এ সময় তার স্বামী বাড়িতে না থাকায় তিনি নিজেই কাপড় দিয়ে পা বেঁধে প্রাথমিকভাবে ক্ষতস্থানে চাপ প্রয়োগ করেন।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে না নিয়ে উপজেলার ডেবরপাড়া এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়। দীর্ঘ সময় পর অবস্থার অবনতি হলে সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে লতা খাতুনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত অব্যাহত আছে। সূত্র-আরটিভি

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *